সাতসকালেই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

4th August 2022 9:43 am মালদা
সাতসকালেই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার


দেবাশীষ পাল ( মালদা ) - বৃহস্পতিবার সাত সকালে এক প্রথম বর্ষের কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইংরেজ বাজার থানার বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। পরিবারে লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসক দেখে মৃত বলে জানিয়ে দেয়। ইংরেজ বাজার থানার পুলিশ মৃতদেহটি, ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। মৃত কলেজ ছাত্রীর নাম কবিতা মন্ডল বয়স à§§à§® বছর। সে স্থানীয় মালদা মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।বাড়ি বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। পরিবারের রয়েছে বাবা শচীন মন্ডল, মা শোভা মন্ডল। পরিবার সুত্রে জানা গিয়েছে গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে অন্যান্য দিনের মতো। হঠাৎ আজ সকালে ওই ছাত্রীর শোয়ার ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

 à¦¤à¦¡à¦¼à¦¿à¦˜à¦¡à¦¼à¦¿ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরী বিভাগের চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে ওই কলেজ ছাত্রীকে। কি কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল পরিবারের সদস্যরা কিছুই বুঝে উঠতে পারছে না। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কলেজ ছাত্রীর পরিবারসহ গোটা গ্রামে।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।