বিজয়ার দিন বক্স বাজানো নিয়ে অশান্তি : সালিশী সভায় আক্রান্ত ৩ জন

17th October 2021 2:57 pm মালদা
বিজয়ার দিন বক্স বাজানো নিয়ে অশান্তি : সালিশী সভায় আক্রান্ত ৩ জন


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¬à¦¿à¦œà¦¯à¦¼ দশমীর দিন বক্স বাজানো নিয়ে গণ্ডগোল। রবিবার এই নিয়ে বসে সালিশি সভা। অভিযোগ সালিশি সভা চলাকালীন একই পরিবারের তিন জনের ওপর হামলা। ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার আড়াই ডাঙ্গা হাট খোলা এলাকায়। আক্রান্তরা হল শিবু প্রামানিক এবং তার দুই ছেলে সুজয় প্রামাণিক ও অজয় প্রামানিক। জানা গেছে বিজয় দশমীর দিন পাড়ায় বক্স বাজানো নিয়ে গন্ডগোল হয়। মীমাংসার জন্য এদিন সকালে সালিশি সভা বসে। আক্রান্তের ছেলের অভিযোগ সালিশি সভায় আচমকাই সন্তোষ ঘোষ এবং অশোক  ঘোষ তাদের তিন জনের উপর হামলা করে। ঘটনা তার বাবা গুরুতর আহত হয়। তাদের দুই ভাই কেও চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। এদিকে জানা গেছে আক্রান্তরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।