মানিকচকে নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল‍্যকর মোড়

22nd September 2021 8:51 pm মালদা
মানিকচকে নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল‍্যকর মোড়


দেবাশীষ পাল ( মালদা ) : à¦®à¦¾à¦¨à¦¿à¦•চকের নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড় ।নাবালিকা ধর্ষণের তদন্তভার নিল সিবিআই। আর তদন্তভার হাতে পেয়েই মালদার মানিকচকের জালাল পুরের ধর্ষিতা নাবালিকার বাড়িতে হাজির সিবিআইয়ের চারজন প্রতিনিধি।
       à¦‰à¦²à§à¦²à§‡à¦–্য চলতি বছরের গত ৪ তারিখ জুন মানিকচকের জালালপুরে এক নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে ।সেই গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম সেই নাবালিকা বালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের একদিন পর ঘটনাটি জানাজানি হতেই ধর্ষিতা নাবালিকার মা মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলেও শেষমেষ পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।বর্তমানে অভিযুক্ত শিক্ষকের ঠিকানা শ্রীঘর ।এই সময় এই নাবালিকা ধর্ষণ কাণ্ড কে নিয়ে তোলপাড় হয় বঙ্গ রাজনীতি ।বিজেপির তরফ থেকে বারবার নাবালিকা ধর্ষণ কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার দাবি জোরদার হয় । আর কয়েকদিন আগেই এই ধর্ষণ কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় সিবিআই এর হাতে । আর তদন্তভার হাতে নিয়েই সিবিআই এর দিল্লির দপ্তর থেকে হাজির হন 4 জন প্রতিনিধি ।তারা দীর্ঘক্ষন ধর্ষিতা বালিকা ও তার  পরিবারের সাথে কথা বলেন ।তবে ঠিক কি বিষয়ে কথা হয়েছে বা কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিবিআই বা ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে । তবে সিবিআই এর তদন্তভার গ্রহণে বেজায় খুশি এলাকাবাসী। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।