অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য এলাকায়

21st September 2021 9:59 pm বাঁকুড়া
অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   অজগর উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ এলাকার ছান্দার গ্রাম পঞ্চায়েতের মেঠেনা গ্রামে।  à¦ গ্রামের ধান জমি থেকে ঐ অজগরটি উদ্ধার হয় বলে জানা গেছে।

    বন দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন মেঠেনা গ্রামের ধান জমি থেকে এন.সি.সি সদস্যরা প্রায় আট ফুট লম্বা ঐ অজগরটি উদ্ধার করেন। তারাই বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন। বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর উদ্ধার হওয়া অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও বনদপ্তরের তরফে জানানো হয়েছে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।