BREAKING NEWS . প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে

18th September 2021 3:10 pm রাজ‍্য
BREAKING NEWS . প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে


নিজস্ব সংবাদদাতা ( বর্ধমান ) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ গায়ক বাবুল সুপ্রিয় দল ছাড়লেন অবশেষে । যোগ দিলেন তৃণমূলে ‌। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল । উচ্চ নেতৃত্বের সাথে অনেকটাই দূরত্ব তৈরী হয়েছিলো গায়ক বাবুল সুপ্রিয়'র । অবশেষে সম্পর্কের ছেদ ঘটলো । সর্বভারতীয় তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় ও সাংসদ ডেরেক ও ব্রায়েন এর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয় ।





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন à¦¬à¦¾à¦‚লা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।