পুরোহিতদের হুঁশিয়ারী : ভাতা না দিলে পুজো বন্ধ থাকবে

13th September 2021 2:18 pm মালদা
পুরোহিতদের হুঁশিয়ারী : ভাতা না দিলে পুজো বন্ধ থাকবে


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦­à¦¾à¦¤à¦¾ আগে তারপর পুজো। ভাতা না পেলে পুজো বন্ধ রাখাও হুঁশিয়ারি দিলেন পুরোহিতেরা। আসন্ন শারদীয়া উৎসবের আগে হুমকি বঙ্গীয় পুরোহিত সভা মালদা শাখার।  এই মর্মে সোমবার শহরে মিছিল করল পুরোহিতরা। শহরের পুরাটুলি বাঁধ রোড থেকে এই মিছিল শুরু করেন গোটা মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা পোস্ট অফিসের সামনে  জমায়েত হয়। এরপর সকল পুরোহিতের ভাতা প্রদান, বিপিএল তালিকাভুক্ত করতে হবে ও বিগত কয় মাস থেকে ভাতা পাচ্ছেন না সহ  একাধিক দাবি নিয়ে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর এই অল্প সময়ের মধ‍্যে প্রশাসন কি পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে সকলে ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।