বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপ সহ ধৃত পাচারকারী

11th September 2021 11:34 am মালদা
বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপ সহ ধৃত পাচারকারী


দেবাশীষ পাল ( মালদা ) : à¦—োপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি ফেনসিডিল সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজ বাজার থানার অন্তর্গত মিলকি ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে মিল্কি স্ট্যান্ড থেকে মিঠুন সেখ নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে à§§,১২০ বোতল বেআইনি ফেনসিডিল। পিচবোর্ডের বাক্সে ওই ফেনসিডিলগুলি মজুত করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্ত ওই ব্যক্তি। কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলে।তার কাছ থেকে  উদ্ধার হওয়া ফেনসিডিলগুলির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলেও জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে জানা গিয়েছে  মিলকি ফাঁড়ির পুলিশ সুত্রে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।