মালদার মহানন্দায় তলিয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার বাংলাদেশ থেকে

8th September 2021 2:35 pm মালদা
মালদার মহানন্দায় তলিয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার বাংলাদেশ থেকে


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦—ত ৫ই সেপ্টেম্বর পুরাতন মালদার খয়রাতি পাড়ার রমজান শেখ নামে সাত বছরের এক শিশু মহানন্দ ভবনের পেছনে মহানন্দা নদীতে স্নান করতে নেমে ডুবে যায়। ডুবুরি ও স্পিড বোট নামিয়ে বহু খোঁজাখুঁজির পরও মেলেনি দেহ । অবশেষে প্রায় তিন দিন পর বাংলাদেশের ভোলাহাট থানার আওতাধীন এলাকায় à¦­à§‡à¦¸à§‡ যাওয়া মৃতদেহ উদ্ধার হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে তৎপরতার শহীদ মালদা থানার আইসি ভোলাহাট থানা ওসির সঙ্গে যোগাযোগ করে বিএসএফের কাছে দরখাস্ত করে। বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড সঙ্গে যোগাযোগ করে ও সরকারি নিয়ম মেনে মঙ্গলবার সন্ধ্যাবেলা  রমজান শেখের মৃতদেহ উদ্ধার করে  মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 
   à¦®à¦¾à¦²à¦¦à¦¾ পুলিশ প্রশাসনের তৎপরতায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়াই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের পরিবার সহ স্থানীয় লোকজন।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।