চলন্ত ট্রেন থেকে যাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‍্য

6th September 2021 6:42 pm মালদা
চলন্ত ট্রেন থেকে যাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‍্য


দেবাশীষ পাল ( মালদা ) : -চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা রেল স্টেশনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হল মালদা মেডিকেল কলেজ। মৃত রেল যাত্রীর নাম ছবি লাল মন্ডল(৬১)বছর।বাড়ি মালদা জেলার রতুয়া থানার মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের চাইটুটোলা এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী ফলবতী মন্ডল ও এক মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত দুই মাস আগে দিল্লিতে গেছিল ভিন রাজ্যের কাজে। সেখান থেকে গত চার তারিখে ফারাক্কা এক্সপ্রেস চাপে বাড়ি আসার জন্য। আজ সকালে পরিবারের লোকেরা মালদা টাউন স্টেশনে রেল যাত্রী কে আনতে গেলে। সেখানে দেখতে পাই তার মৃতদেহ। এরপর রেল পুলিশ এর সাহায্যে মৃতদেহটি আনা হয় মালদা মেডিকেলে। পরিবারের লোকের কাছ থেকে আরো জানা যায় অন্য যাত্রীর ফোনের মাধ্যমে জানতে পারে ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তবে কী কারণে মৃত্যু হল পরিবারের লোকেরা বুঝে উঠতে পারছে না। অসুস্থতার কারণে মৃত্যু না এর পেছনে অন্য কারণ রয়েছে তদন্ত শুরু করেছে মালদা রেল পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।