পথ নিরাপত্তার প্রচারে ট্রাফিক কর্মীদের বাইক র‍্যালি

4th September 2021 1:26 pm মালদা
পথ নিরাপত্তার প্রচারে ট্রাফিক কর্মীদের বাইক র‍্যালি


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¸à¦¾à¦¬à¦§à¦¾à¦¨à§‡ গাড়ি চালাও জীবন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল মালদহের চাঁচল থানার ট্রাফিক পুলিশ ও প্রশাসন। শনিবার দুপুরে চাঁচল থানা থেকে একটি বাইক রেলি বের হয় যা গোটা শহর পরিক্রমা করে চাঁচল নেতাজী à¦®à§‹à¦¡à¦¼à§‡ এসে শেষ হয়। তারপর রাস্তায় পথ চলতি হেলমেট বিহীন বাইক চালকদের রাস্তায় দাঁড় করিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে অবগত করান। পাশাপাশি বিভিন্ন যানবাহন রাস্তায় দাঁড় করিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর হ্যান্ডবিল সেটে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক পুলিশ আধিকারিক শান্তি রঞ্জন পাঁজা, মালদা জেলা ট্রাফিক ওসি বিপুল পাল, জাতীয় চাঁচল ট্রাফিক ওসি চন্দন দে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।