ভ‍্যাকসিন না মেলায় জাতীয় সড়ক অবরোধ : ব‍্যাপক উত্তেজনা

2nd September 2021 4:06 pm মালদা
ভ‍্যাকসিন না মেলায় জাতীয় সড়ক অবরোধ : ব‍্যাপক উত্তেজনা


দেবাশীষ পাল ( মালদা ) : à¦®à¦¾à¦²à¦¦à¦¾- ভ্যাকসিন নিয়ে উত্তাল গাজোল। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ। মালদার গাজোলে ৫১২ à¦¨à¦®à§à¦¬à¦° জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। চল্লিশোর্ধ ব্যক্তিদের আজ গাজোল গ্রামীণ হাসপাতাল ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু সেই ভ্যাকসিন না মেলায় বিক্ষোভ দেখান ভ্যাকসিন নিতে আসা কয়েকশো পুরুষ ও মহিলা।অভিযোগ সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্যে  লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না মেলায় ক্ষোভে ফেটে পড়ে বহু মানুষ। বাধ্য হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।