কুলুপুকুর জঙ্গল থেকে উদ্ধার নীল গাই : উৎসাহী মানুষের ভীড়

31st August 2021 8:52 pm বাঁকুড়া
কুলুপুকুর জঙ্গল থেকে  উদ্ধার নীল গাই : উৎসাহী মানুষের ভীড়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  à¦•ুলুপুকুর জঙ্গলে উদ্ধার হল নীলগাই এলাকায় ব্যাপক চাঞ্চল্য নীলগাই দেখতে ভিড় গ্রামবাসীদের ।

 à¦¬à¦¾à¦à¦•াদহ রেঞ্জের কুলুপুকুরের জঙ্গলে একটি নীল গাই উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় l এদিন কুলুপুরের কাছে চোরকুন্দার এলাকায় স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে একটি জংলী গাই দেখতে পান l সিং বিহীন ওই গাই দেশি গাভীর মতো দেখতে হলেও  ঘাড়ে ঘোড়ার মতো কেশর রয়েছে l স্থানীয়রা প্রথমে সেটি ঘোড়া বলে মনে করে l পড়ে খবর পেয়ে বনকর্মীরা তাড়া করে গাইটি ধরেন l  সেটি জয়পুরে নিয়ে যাওয়া হয় l সেখান থেকে কলকাতায় চিড়িয়াখানায় রাখার জন্য পাঠানো হয় জয়পুর বনদপ্তর এর পক্ষ থেকে l





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।