মদ‍্যপ দেওড়ের হাতে আক্রান্ত বৌদি ও তাঁর মা : চাঞ্চল‍্য এলাকায়

30th August 2021 9:38 am মালদা
মদ‍্যপ দেওড়ের হাতে আক্রান্ত বৌদি ও তাঁর মা : চাঞ্চল‍্য এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦‡à¦‚রেজবাজার শহরের কৃষ্ণপল্লী বাপুজী কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই গৃহবধূকে বাঁচাতে গেলে তাঁর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সোনালী রায় (২৯) ও তাঁর মা বাসন্তী সরকার (৪৫)। সোনালী রায়ের অভিযোগ, তাঁর দেওর বাপি রায় প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় এসে তাকে মারধোর করে। পাশেই বাড়ি থাকা তার বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইভাবে এদিন রাতে মদ্যপ অবস্থায় এসে বাপি তাঁকে চুলের মুঠি ধরে ও রাস্তায় ফেলে মারধর করে। তার মা বাঁচাতে এলে তাঁকেও চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় ওই বধূর স্বামী বাড়িতে ছিলেন না বলে দাবি। সোনালীর দাবি,  তাদেরকে বাড়িতে থাকতে দেবে না এই উদ্দেশ্যেই তাঁকে মারধর করে তাড়ানোর চেষ্টা করছে দেওর।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।