বাসের ধাক্কায় শিশুর মৃত‍্যু : উত্তেজনা এলাকায়

27th August 2021 8:46 pm বাঁকুড়া
বাসের ধাক্কায় শিশুর মৃত‍্যু : উত্তেজনা এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :    বড়জোড়ার চাঁদাই গ্রামে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর ।  জানা যায় , শিশুর নাম সামিম সেখ , পিতা মৃত নৈওসাদ সেখ । বয়স ১০বছর à§­ মাস । 
    স্থানীয় সূত্রে জানা যায় দূর্গাপুর - বিষ্ণুপুর ভায়া পখন্না গামী নানক বাসে  দূর্ঘটনাটি ঘটায় । 
 à¦¸à§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ লোকের তৎপরতায় শিশুটিকে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয় ।  কিন্তু নিয়ে আসার কিছুক্ষনিকের মধ্যেই মৃত্যু ঘটলো শিশুটির । 
ঘটনা স্থলে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে , থানায় নিয়ে যায় । এই  ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।