ব্রাউন সুগার সহ পুলিশের জালে এক পাচারকারী

27th August 2021 2:59 pm মালদা
ব্রাউন সুগার সহ পুলিশের জালে এক পাচারকারী


দেবাশীষ পাল ( মালদা ) : à¦«à§‡à¦° ব্রাউন সুগার সহ পুলিশের জালে à§§ পাচারকারি। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে মালদা শহরের গৌড় কন্যা বাস টার্মিনাস এলাকা থেকে à§§ পাচারকারীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৩০২ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম, আসিম আক্তার (৩১)। বাড়ি কালিয়াচক থানার শেরশাহী এলাকায়।
ব্রাউন সুগার এর পাশাপাশি ধৃতর কাছ থেকে মোবাইল উদ্ধার করেছে পুলিশ। তবে ব্রাউন সুগার কে বা কারা তাদের কাছ থেকে কিনত তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।    à¦¶à§à¦•্রবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।