শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ফের তিনদিনের পুলিশ হেফাজত

26th August 2021 7:40 pm বাঁকুড়া
শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ফের তিনদিনের পুলিশ হেফাজত


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  টেণ্ডার দূর্ণীতি কাণ্ডে ধৃত বিষ্ণুপুর পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জীর ফের তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক এই রায় দেন।

 à¦ªà§à¦°à¦¸à¦™à§à¦—ত, গ্রেফতারের পর গত রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জীকে চার দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এদিন পুলিশের পক্ষ থেকে ফের তাঁকে আদালতে তোলা হয়। একই সঙ্গে তদন্তকারীদের তরফে সাত দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও বিচারক তিন দিন মঞ্জুর করেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।