বিপুল পরিমান বেআইনী মদ উদ্ধার

26th August 2021 5:49 pm বাঁকুড়া
বিপুল পরিমান বেআইনী মদ উদ্ধার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  গোপন সুত্রে খবর পেয়ে ফের বিপুল পরিমাণ বেআইনী মদ উদ্ধার করল বাঁকুড়া আবগারি দফতর। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া দুর্গাপুর বাইপাস রোডের একটি মোটর গ্যারেজ থেকে দুই ব্যাক্তিকে আটক করে। এই দু'জনের কাছ থেকে বিপুল পরিমান নকল মদ,  নকল হলোগ্রাম, নকল ছিপি সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে আবগারি দফতর। আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে ধৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে নকল মদ তৈরী ও বিক্রির মামলা রুজু করা হয়েছে। এই চক্রে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে আবগারি দফতর। 

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।