ধৃত প্রাক্তন পৌরপতিকে নিয়ে টেন্ডার দুর্নীতির তদন্তে পুলিশ আধিকারিকরা

25th August 2021 6:09 pm বাঁকুড়া
ধৃত প্রাক্তন পৌরপতিকে নিয়ে টেন্ডার দুর্নীতির তদন্তে পুলিশ আধিকারিকরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  à¦Ÿà§‡à¦£à§à¦¡à¦¾à¦° দূর্ণীতির তদন্তে এবার পুলিশী হেফাজতে থাকা প্রাক্তন পৌর প্রধান শ্যামাপ্রসাদ মুখার্জী ও প্রাক্তন ওভারশিয়ার দিলীপ গরাইকে নিয়ে বিষ্ণুপুর পৌরসভায় এলেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে লাল টি-শার্ট পরে গাড়ি থেকে নেমে পৌরভবনে যান শ্যামাপ্রসাদ মুখার্জী। পিছনে মাথা নিচু করে হাঁটতে দেখা যায় দিলীপ গরাইকে। প্রথমেই ধৃতদের সঙ্গে নিয়ে পৌরপ্রধানের ঘরে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা । এরপর পৌরসভার বিভিন্ন দপ্তরে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।