ভুয়ো পুলিশ সেজে তৃণমূল যুব নেতার দাদাগিরি : অবশেষে গ্ৰেপ্তার করলো পুলিশ

22nd August 2021 3:25 pm মালদা
ভুয়ো পুলিশ সেজে তৃণমূল যুব নেতার দাদাগিরি : অবশেষে গ্ৰেপ্তার করলো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦­à§à¦¯à¦¼à§‹ পুলিশের পরিচয় দিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করল মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। যদিও অভিযুক্ত ওই যুবক তৃণমূলের যুব নেতা বলে জানা যায়। ইতিমধ্যেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত যুবকের নাম আকাশ দাস তার বাড়ি ইংরেজবাজার শহর এলাকায়। এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান শুক্রবার রাতে মালদহ স্টেশনে উত্তর দিনাজপুর জেলার ৫জন শ্রমিক নামে তারা ব্যাঙ্গালোরে কাজ করে ফিরছিল । তারা স্টেশন থেকে রথবাড়ি মোড় এর দিকে আসছিল তখন অভিযুক্ত এই যুবক এবং তার সাথে আরেক সঙ্গী মোটরবাইক করে হাতে লাঠি নিয়ে শ্রমিকদের পথ আটকায় এবং তাদেরকে মারধর করে ।এবং তাদের কাছে পুলিশের পরিচয় দেয় পাশাপাশি তাদের কাছ থেকে মোবাইলসহ সর্বত্র ছিনিয়ে নেয় ।এবং তারপর তারা সেখান থেকে চলে যায় ।তারপর ওই শ্রমিকরা ইংরেজবাজার থানা রাতে এসে বিষয়টি জানায়। পুলিশ তদন্তে নেমে। অবশেষে শনিবার দুপুরে ভুয়ো পুলিশের অভিযোগে অভিযুক্ত আকাশ দাস কে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। সেই নিজেকে তৃণমূলের যুব নেতা পরিচয় দেয়। তার বিরুদ্ধে পুলিশ কে শুরু করেছে রবিবার তাকে জেলা আদালতে তোলা হয়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।