স্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদ করে খুন হতে হল স্বামীকে

21st August 2021 2:42 pm মালদা
স্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদ করে খুন হতে হল স্বামীকে


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¸à§à¦¤à§à¦°à§€à¦° শ্লীলতাহানি ও কটুক্তির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর এর ঈশ্বরটোলা গ্রামে। মৃত ব্যক্তির নাম মানিক মন্ডল। বয়স ৪৫ à¦¬à¦›à¦°à¥¤ অভিযুক্ত প্রশান্ত মন্ডল। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ বেশ কয়েক বছর ধরে মানিক মণ্ডলের স্ত্রী কে উত্ত্যক্ত করতো প্রতিবেশী যুবক প্রশান্ত মন্ডল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভাও হয়েছিল। এরপরও উত‍্যক্ত à¦•রা ছাড়েনি প্রশান্ত মন্ডল বলে অভিযোগ। এরই প্রতিবাদ করেছিলেন মানিক মন্ডল। সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রশান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।