মহরমের শোভাযাত্রায় বিপত্তি , তড়িদাহত ১০ জন : ব‍্যাপক চাঞ্চল‍্য এলাকায়

20th August 2021 11:11 am মালদা
মহরমের শোভাযাত্রায় বিপত্তি , তড়িদাহত ১০ জন : ব‍্যাপক চাঞ্চল‍্য এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) : à¦®à¦¹à¦°à¦® উপলক্ষে জৌলুস। তড়িদাহত প্রায় ১০ জন। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার মিলকি আটগামা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় মহরম উপলক্ষে এদিন সকালে মিলকি আটগামা এলাকায় জৌলুস বের হয়েছিল। ঠিক সেই সময় হাইভোল্টেজ তারে জৌলুসের কিছু অংশ ঠেকে যায়। ঘটনায় তড়িদাহত হয় প্রায় ১০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা রেফার করার পরামর্শ দেওয়া হয়। এদিকে মহরমের সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।