বিপুল পরিমান গাঁজা উদ্ধার , ধৃত ২

18th August 2021 3:18 pm মালদা
বিপুল পরিমান গাঁজা উদ্ধার , ধৃত ২


দেবাশীষ পাল ( মালদা ) : à¦ªà¦¿à¦• আপ ভ্যানে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার। পাচার করতে গিয়ে ধৃত দুই।পাশাপাশি প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল গোয়েন্দারা। ঘটনা মালদার গাজোলে। গ্রেফতার দুই যুবক। স্পেশাল টাক্স ফোর্সের ১০ জনের একটি টিম গাজলের মশালদীঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকাতে হানা দিয়ে একটি পিকআপ গাড়ি থেকে প্রায় আনুমানিক ৬৩কেজি গাঁজা সহ ২যুবককে গ্রেফতার করে। ওই দুই যুবকের নাম রঞ্জিত সরকার বয়স ৩০ বাড়ি কদুবাড়ি এলাকায় । আর একজন  যুবকের নাম অজয় মাহাতো বয়স ২৬ বাড়ি গাজলের দেড়তলা অঞ্চলে বিশমাইল এলাকায়। নিয়মিত মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনা আরও একটা বড় সাফল্য।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।