তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার কয়েক হাজার ত্রিপল : রাজনৈতিক মহলে চাপানউতোর

17th August 2021 1:44 pm মালদা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার কয়েক হাজার ত্রিপল : রাজনৈতিক মহলে চাপানউতোর


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¸à¦°à¦•ারী ত্রিপল চুরির অভিযোগ উঠল মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির  কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের নেতা নিখিল মন্ডল বিরুদ্বে ।  অভিযোগ তুললো বিজেপি।  গতকাল গভীর রাতে ওই নেতার বাড়ি থেকে কয়েক হাজার ত্রিপল উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। গঙ্গা নদীর জল বাড়ায় মানিকচক ব্লকের বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। জলবন্দী কয়েক হাজার বাসিন্দা। তাদের জন্য জেলার প্রশাসনের ত্রান দপ্তর থেকে কয়েক হাজার ত্রিপল পাঠানো হয়। কিন্তু অভিযোগ সেই ত্রিপল সরকারী গোডাউনে না রেখে নিজের বাড়িতে নিয়ে চলে যান ওই তৃণমূল নেতা à¥¤ এমন খবর জানতে পেরে স্থানীয় বাসিন্দারা নিখিলবাবুর বাড়িতে হানা দেয়। উদ্ধার করা হয় কয়েক হাজার ত্রিপল। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মানিকচক এলাকায়  । খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।