সম্পত্তি নিজের নামে না করে দেওয়ায় বৃদ্ধ মা বাবাকে মার পুত্রের , মালদার ইংরেজবাজার এর ঘটনা

3rd March 2020 মালদা
সম্পত্তি নিজের নামে না করে দেওয়ায় বৃদ্ধ মা বাবাকে মার পুত্রের , মালদার ইংরেজবাজার এর ঘটনা


সম্পত্তি নিজের নামে করে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। ঘটনায় আক্রান্ত বৃদ্ধ দম্পতি ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিনই থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
পুলিশ জানিয়েছে, আক্রান্ত দম্পত্তি দীনেশ রজক ও পারুল রজক মানিকচকের ধরমপুর গ্রামপঞ্চায়েতের বাঙালচক গ্রামের বাসিন্দা। তাঁরা ইংরেজবাজারের বাগবাড়িতে এক ইট ভাটাতে মজুরের কাজ করেন। ওই ইট ভাটাতেই কাজ করেন অভিযুক্ত বড় ছেলে রাম। ফলে ভাটাতেই বাবা-মায়ের উপরে ওই যুবক হামলা চালায় বলে অভিযোগ। দীনেশের তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে। পাঁচ জনেরই বিয়ে হয়ে গিয়েছে। তাঁদের দুই ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে বড় ছেলে রামের সঙ্গে বসবাস করেন তাঁরা। তাঁদের পৈতৃক চার কাঠা জমি রয়েছে। সেই জমি দীনেশেরই নামে রয়েছে। ফলে জমিটি নিজের নামে করে দেওয়ার জন্য বাবার উপরে মাস খানেক ধরে চাপ দিচ্ছিল রাম বলে অভিযোগ। তারপরেও জমি রামের নামে করে দেন নি ওই দম্পত্তি। এদিন সকালে ভাটাতে কাজ করার সময় ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে রাম। বাবাকে বাঁচাতে গেলে মাকেও মারধর করা হয়। সেই সময় ভাটার অন্যান্য কর্মীরা ছুটে গেলে রাম পালিয়ে যায়। তারপরে ভাটার কর্মীরাই ওই দম্পতিকে ভর্তি করে হাসপাতালে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।