সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার ফের : চাঞ্চল‍্য জঙ্গলমহলে

16th August 2021 9:18 am বাঁকুড়া
সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার ফের : চাঞ্চল‍্য জঙ্গলমহলে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  à¦†à¦¬à¦¾à¦°à§‹ পোষ্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাকুড়ার জঙ্গল মহলে। বারিকুল থানার জাঁতাডুমুর গ্রামে সাদা কাগজের লাল কালিতে লেখা ঐ পোষ্টার কে বা কারা লাগালো স্পষ্ট নয় কারো কাছে। পরে পুলিশ গিয়ে ঐ বেনামী পোষ্টার গুলি উদ্ধার করে।

     à¦à¦¦à¦¿à¦¨ উদ্ধার হওয়া ঐ পোষ্টারে লেখা রয়েছে, 'যারা জোরদার জমিদার তারাই পাচ্ছে সরকারী বাড়ি'। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামে তিনটি পোষ্টার ও পতাকা পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গ্রামে এসে ঐ পোষ্টার সহ পতাকা খুলে নিয়ে যায় বলে তারা দাবি করেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।