খুনি জন্মদাত্রী মা : তিন বছরের শিশুকন‍্যাকে গলা কেটে খুন

11th August 2021 10:24 pm মালদা
খুনি জন্মদাত্রী মা : তিন বছরের শিশুকন‍্যাকে গলা কেটে খুন


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¤à¦¿à¦¨ বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করল মা। মালদহের হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে  à¦à¦‡ ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মেয়েকে গলা কেটে খুন করে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানিয়েছেন মা। খিদে পেয়েছে বলে খাবারও চেয়েছিলেন। ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়েই এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। খবর পেয়েই পুলিশ নিয়ে নিজেই এলাকায় যান আইসি সঞ্জয় কুমার দাস। পুলিশ মা মানোয়ারা বিবিকে আটক করেছে। পুলিশ জানায়, নিহত শিশুটির নাম আতিফা খাতুন(০৩)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহনপুরের বাসিন্দা পেসায় দিনমজুর সাহেব আলি। প্রথমে গ্রামেই বেগম বিবিকে বিয়ে করেন তিনি! তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বেগম বিবির মৃত্যুর পর সাহেব কুমেদপুর এলাকার মানোয়ারাকে বিয়ে করেন। সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা পৃথক থাকেন। সাহেবও মানোয়ারার দ্বিতীয় পক্ষের স্বামী। আতিফা মানোয়ারার একমাত্র সন্তান। পরিবারের দাবি, মানোয়ারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তারা চিকিৎসাও চলছে। এদিন  à¦¸à§à¦¬à¦¾à¦®à§€ বাড়িতে ছিলেন না। ওই সময়েই শোওয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করেন মানোয়ারা বলে অভিযোগ। তারপর প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানান।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।