টোটো রুটের দখলদারি নিয়ে পুরানো বিবাদে প্রকাশ‍্যে চলল গুলি

9th August 2021 6:02 pm মালদা
টোটো রুটের দখলদারি নিয়ে পুরানো বিবাদে প্রকাশ‍্যে চলল গুলি


দেবাশীষ পাল ( মালদা ) : à¦Ÿà§‹à¦Ÿà§‹ রুটের দখলদারি নিয়ে পুরনো বিবাদের জেরে প্রাকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বৈষ্ণবনগর থানার বিননগর-‌২ গ্রাম পঞ্চায়েতের বাজাপ্তি গ্রামে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জখম এক চাষি। তাঁর নাম আব্দুল লতিফ(‌৪২)‌। বাজাপ্তি গ্রামেই বাড়ি তাঁর। সোমবার দুপুরের দিকে তিনি জমি থেকে বস্তাবোঝাই বেগুন নিয়ে আসছিলেন। থানা থেকে কিলোমিটার দূরেই শুরু হয় গুলি চালনার ঘটনা। আগে থেকেই ৪ দুষ্কৃতী লুকিয়ে ছিল। লতিফ আসতেই গুলি চালনা শুরু হয়। পায়ে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনের নামে অভিযোগ করেছেন আক্রান্ত লতিফ। এলাকায় পুলিশের টহলদারি চলছে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।