নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী মহিলা : চাঞ্চল‍্য এলাকায়

8th August 2021 5:33 pm মালদা
নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী মহিলা : চাঞ্চল‍্য এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :   à¦¨à¦¿à¦œà§‡à¦° ঘরে গায়ে আগুন লাগিয়ে গায়ে আত্মঘাতী হল এক মহিলা। রবিবার সকালে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম অলোকা দে (৪৫)। তিনি ইংরেজবাজার শহরের একটি হোটেলে রান্নার কাজ করতেন। মালদা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি সাহাপুরের বাজার পাড়ায়। তাঁর স্বামী দিলীপ দে ভ্যানচালক। দুই ছেলেও বিভিন্ন কাজ করে। এদিন সকালে স্বামী ও ছেলেরা বাইরে কাজে চলে গিয়েছিলেন। সে সময় বাড়িতে একাই ছিলেন অলোকা। সকাল ন'টা নাগাদ প্রতিবেশীরা চিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতরে দাউ দাউ করে জ্বলছে অলোকার শরীর। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঘরেই পুড়ে যান তিনি। খবর পেয়ে স্বামী ও ছেলেরা ছুটে আসে বাড়িতে। এরপর দরজা ভেঙে অলকার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন তদন্ত শুরু করা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।