মালদাজেলা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী : অভিযোগ দায়ের থানায়

1st March 2020 মালদা
মালদাজেলা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী : অভিযোগ দায়ের থানায়


রহস্যজনকভাবে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতেল ওয়ার্ড থেকে নিখোঁজ এক রোগী। ইংলিশবাজার থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন নিখোঁজ রোগীর স্ত্রী। জানা গেছে, নিখোঁজ হওয়া রোগীর নাম আবু তালাহা(‌৫২)‌। পুখুরিয়া থানার সম্বলপুরে বাড়ি তাঁর। গত শুক্রবার উচ্চ শর্করার কারণে তিনি মালদা মেডিকালে ভর্তি হন। রবিবার তাঁর ছুটির কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। তার আগে শনিবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। স্ত্রী হাসনারা বিবি অভিযোগ করে বলেন,‘‌আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় নি। বাইরের ছিলাম। রাত ১০ টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালদা মেডিক্যাল কলেজের উদাসীনায় এভাবে নিখোঁজ হয়ে গেল। নিরাপত্তা কর্মীরা থাকার পরও কী এমন কান্ড, ভাবাই যায় না।’‌





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।