তড়িদাহত হয়ে মৃত‍্যু : শোকস্তব্ধ পরিবার

5th August 2021 10:37 am বাঁকুড়া
তড়িদাহত হয়ে মৃত‍্যু : শোকস্তব্ধ পরিবার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়ায়। মেজিয়ার পার্বতীপুর গ্রাম সংলগ্ন এক মাঠে গতকাল রাত্র  দশটা নাগাদ প্রাতঃকর্ম সারতে যান অর্ধ গ্রাম গ্রামের যুবক সঞ্জয় বাউরি। সেই সময় সেই মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার গায়ে লাগায় বিদ্যুৎপৃষ্ট হয সে। তারপর স্থানীয়দের বিষয়টি নজরে আসায় তড়িঘড়ি তাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে মেজিয়া  থানার পুলিশ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।