ভাঙন পদ্ম শিবিরে : পঞ্চায়েত দখল করতে চলেছে জোড়াফুল

4th August 2021 8:37 pm মালদা
ভাঙন পদ্ম শিবিরে : পঞ্চায়েত দখল করতে চলেছে জোড়াফুল


দেবাশীষ পাল ( মালদা ) : à¦«à§‡à¦° বিজেপিতে ভাঙ্গন। ভাবুক গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পূরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের প্রধান  বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। মঙ্গলবার সন্ধ্যায় কালিতলায়  তৃনমূলের পার্টি অফিসের কার্যালয়ে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরাম হাঁসদার হাতে দলীয় পতাকা তুলে দেন, এদিন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার তৃণমূল যুব কংগ্রেসের সহ- সভাপতি জনসন কিস্কু সহ কয়েকশো তৃণমূলকর্মী ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।