চোর সন্দেহে এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল জনতা

4th August 2021 9:25 am মালদা
চোর সন্দেহে এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল জনতা


দেবাশীষ পাল ( মালদা ) : à¦šà§‹à¦° সন্দেহে এক যুবকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন উত্তেজিত জনতা। ঘটনাটি ইংলিশবাজার শহরের বিবি গ্রাম এলাকার। জানা গেছে ধৃত ওই যুবকের নাম পাপাই দাস। পুড়াটুলি শিব মন্দির এলাকায় বাড়ি তার। বিবি গ্রামে সুশান্ত রায়ের দোকানে সে কাজ করত এক সময়। পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, দোকানের বেশ কিছু জিনিস সে চুরি করেছে। মঙ্গলবার রাতে অভিযুক্ত পাপাই সুশান্তর বাড়িতে ঢুকে পড়ে। জানাজানি হলে পাঁচিল টপকে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে সে। পরে ইংলিশবাজার থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিবি গ্রাম এলাকায়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।