মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল প্রমিলা বাহিনী

3rd August 2021 10:57 am মালদা
মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল প্রমিলা বাহিনী


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦à¦²à¦¾à¦•ায় দৈনিক বেরে চলেছে মদের আসর তার জেরেই সমস্যা ভুক্তভোগী হয়ে অবশেষে  মদের ঠেকে ভাঙচুর চালালো প্রমিলা বাহিনী। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মদের ঠেক। মালদার কালিয়াচকের জালুয়া বাধান গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া এলাকার ঘটনা।  গ্রামের মহিলাদের অভিযোগ  বেশ কিছুদিন ধরেই এই এলাকায় রমরমিয়ে চলছে  মদের ঠেক।এলাকায় দিনরাত বহিরাগত জমায়েত আড্ডা এলাকায় ছোট্ট ছোট বাচ্চাদের ভাবমূর্তি নষ্ট হছে এছাড়াও বাইরে যাওয়া সমস্যা মুখে পরতে হছে । গ্রামের মহিলাদের ঘর থেকে বেরোনো মুস্কিল হয়ে গিয়েছে। মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করা হচ্ছে। গ্রামের পরিবেশ খারাপ হচ্ছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় আভিযোগ জানিয়ে কোন কাজ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মহিলাদের দাবিকে সমর্থন করেছেন গ্রামবাসীরাও। গ্রামের প্রায় কয়েকশো মহিলা লাঠি রড হাতুড়ি নিয়ে ওই মদের ঠেকে চড়াও হয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা মদের ঠেক টিকে। প্রমিলা বাহিনী দাপট দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মদ বিক্রেতারা। জালুয়া বাধান গ্রাম পঞ্চায়েতের প্রধান হীরামতি মন্ডল বলেন, আমাদের এখানে মদের ঠেক বসানো নিয়ে আপত্তি ছিল। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি। গ্রামের মহিলারা সঠিক কাজ করেছেন।

 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।