৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট সহ ধৃত ১

2nd August 2021 5:29 pm মালদা
৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট সহ ধৃত ১


দেবাশীষ পাল ( মালদা ) : à¦†à¦¬à¦¾à¦°à§‹ উদ্ধার জাল নোট ।  à¦šà¦¾à¦° লক্ষ চল্লিশ হাজার টাকার জাল নোট সমেত গ্রেফতার বারো বছর বয়সী সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। ধৃত কিশোরের নাম আবদুল সালাম। কালিয়াচকের সাদরিটোলার বাসিন্দা সে। গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে জাল নোট সমেত গ্রেফতার করে। তার কাছ থেকে  চারশোটি পাঁচশো টাকার জাল নোট এবং একশো কুড়িটি দু হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জানা গেছে ওই কিশোর শাহবাজপুরের একটি বেসরকারি স্কুলের ফার্স্ট বয়। কীভাবে সে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।