শিশু পাচার কান্ড নিয়ে তদন্ত চলছে : আলোড়ন জেলা জুড়ে

31st July 2021 4:17 pm বাঁকুড়া
শিশু পাচার কান্ড নিয়ে তদন্ত চলছে : আলোড়ন জেলা জুড়ে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¶à¦¿à¦¶à§ পাচার কান্ডে সি আই ডির হাতে চুক্তিপত্র, সিআইডি হেফাজতে থাকা ধৃতদের জেল হেফাজতের নির্দেশ ।

শিশু পাচার কান্ডে অবশেষে সি আই ডি র হাতে এল চুক্তিপত্র । শিশু লেনদেনের ক্ষেত্রে দু পক্ষের মধ্যে এই চুক্তি হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে সি আই ডি। চুক্তি পত্র হাতে আসার পর ওই চুক্তিপত্রের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিশু পাচার কান্ডের ঘটনায় সতীশ ঠাকুর সহ চার অভিযুক্তর আজ সি আই ডি হেফাজতের সময়সীমা শেষ হওয়ায় আজ অভিযুক্তদের বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হয়। আদালত ওই চারজনকে আগামী ২ আগষ্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। 

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।