গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য : তদন্তে পুলিশ

31st July 2021 12:04 pm মালদা
গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য : তদন্তে পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¶à§‹à¦¬à¦¾à¦° ঘরে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ালো মালদহের চাঁচলে। à¦šà¦¾à¦à¦šà¦² গ্রাম পঞ্চায়েতের সিহিপুরের ঘটনা।হাসপাতালে সূত্রে জানা গেছে, মৃতের নাম পিয়া ঘোষ(১৯)।

সূত্রে জানা যায়,বধূর বাপের বাড়ি চাঁচলের হারোহাজরা ঘোষপাড়া এলাকায় ছয় মাস আগে চাঁচলের সিহিপুর গ্রামের এক যুবক সাথে প্রেম করে বিয়ে করে রামু প্রামানিক নামে যুবকের সাথে ওই যুব  পেশায় ক্ষৌরকার ।

বধূর মা বেবি ঘোষের অভিযোগ করে বলেন,বিয়ের পর থেকেই মেয়ের উপর অত‍্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা।মেয়ের অন্তঃসত্বা থাকাই শরীর কিছুটা অসুস্থ থাকায় শুক্রবার সকালে মেয়ের সময় মতো ঘুম না ভাঙায় অশান্তি শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা।তারপর মেয়ের উপর মারধরও করে বলে অভিযোগ ।এই অপমান সহ‍্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় তার মেয়ে প্রিয়া।বধূর মা আরোও বলেন,আমরা খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি।কিন্তু আমার মেয়ে ততক্ষনে মারা গেছে।

 à¦®à§‡à§Ÿà§‡à¦°  মায়ের অভিযোগ শ্বশুরবাড়ির অত‍্যাচার সহ‍্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত‍্যা করেছে।শ্বশুর-শ্বাশুড়ী ও জামাইয়ের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ করব।শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তুলেছে মৃত বধূর বাপের বাড়ির পরিবার।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।