ব্রাউন সুগার সহ দুই পাচারকারী ধৃত

28th July 2021 6:36 pm মালদা
ব্রাউন সুগার সহ দুই পাচারকারী ধৃত


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¬à§à¦°à¦¾à¦‰à¦¨ সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। মহদীপুর লাল বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ব্রাউন সুগার সহ দুই কারবারি মলয় মন্ডল এবং অসিত মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার শৈলপুর, সোনাপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬৩ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান কারো কাছে বিক্রি করার জন্য ব্রাউন সুগার নিয়ে ধৃতরা জমায়েত হয়েছিল মহদিপুর লাল বাজার এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ তাদের গ্রেফতার করে। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।