ব‍্যবসায়ীদের পুনর্বাসনের কাজ শুরু : খুশি ব‍্যবসায়ীরা

25th July 2021 12:49 pm মালদা
ব‍্যবসায়ীদের পুনর্বাসনের কাজ শুরু : খুশি ব‍্যবসায়ীরা


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà¦¶à§à¦šà¦¿à¦®à¦¬à¦™à§à¦—ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় পুজোর আগে হাসি ফুটল মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের মুখে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুরু হল ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ। রবিবার মালদা জেলা রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের জন্য দোকান ঘড় তৈরির কাজ শুরু হয়। রবিবার সকালে নারকেল ফাটিয়ে এবং জেসেপি দিয়ে ভিত খুড়ে দোকান ঘর তৈরীর আনুষ্ঠানিক শিলান্যাস  করেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা। তিনি জানান কিছু ব্যবসায়ীদের চক্রান্তে শীত-গ্রীষ্ম উপেক্ষা করেই খোলা আকাশের নিচে ব্যবসা-বাণিজ্য করতে হতো কলা এবং সবজি ব্যবসায়ীদের। তাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে বারবার জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন তারা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো ব্যবসায়ীদের ঘর নির্মাণের কাজ। এর জন্য জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।