জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বচসা , চললো গুলি

22nd July 2021 11:28 am মালদা
জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বচসা , চললো গুলি


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦œà¦®à¦¿à¦° আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে,  à¦°à¦¤à§à¦¯à¦¼à¦¾ থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। গুলি লাগে তার ডান কাঁধে।
        পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সেখ হেনা (৪৫)। বাড়ি রতুয়া থানার সাহাপুর এলাকায়। অভিযুক্ত সেখ নাজির পলাতক। সেখ হেনার অভিযোগ তাদের জমির পাশেই রয়েছে নাজিরের জমি। জমির আল দেওয়াকে কেন্দ্র করে এর আগেও তাদের বচসা হয়েছিল।  à¦—্রামে আবার ওই বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই সময়  তাকে লক্ষ্য করে গুলি চালায় সেখ নাজির।
তার বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
        তবে কি কারণে গুলির ঘটনা তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।