চাকুর আঘাতে যুবকের মৃত‍্যু , চাঞ্চল‍্য এলাকায়

22nd July 2021 11:09 am মালদা
চাকুর আঘাতে যুবকের মৃত‍্যু , চাঞ্চল‍্য এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) : à¦ˆà¦¦ উপলক্ষে বসেছিল মেলা। সেই মেলাতে গিয়ে বচসা শুরু হয় তার জেরে চাকুর আঘাতে মৃত্যু হল এক যুবকের।
ঘটনাটি ঘটেছে  à¦‡à¦‚রেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাই বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম, ইয়ারুল সেখ(২২)। বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষীপুর গ্রামে। অভিযুক্ত সাদিকুল সেখ। বাড়ি ওই এলাকায়।
           à¦®à§ƒà¦¤ যুবকের দাদা রেজাউল শেখ জানান, ঈদ উপলক্ষে একটি মেলা বসেছে নাগরাই বাজারে। সেখানে গিয়েছিল তার ভাই। সাদেকুল এর সঙ্গে বচসার জেরে তার ভাইয়ের পেটে চাকু মারে সাদিকুল।  à¦°à¦•্তাক্ত অবস্থায় ভাইকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারনে বচচা তা পরিষ্কার করে বলতে পারেননি তিনি।
          মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।