চীনা গুপ্তচরকে ১০ দিনের হেফাজতে নিল উচ্চ তদন্তকারী সংস্থা

17th June 2021 9:50 am মালদা
চীনা গুপ্তচরকে ১০ দিনের হেফাজতে নিল উচ্চ তদন্তকারী সংস্থা


দেবাশীষ পাল ( মালদা ) : -‌চীনা গুপ্তচরকে ১০ দিনের হেফাজতে নিল উচ্চ তদন্তকারী সংস্থা এসটিএফ।  à¦•ালিয়াচক থানার পক্ষ থেকে এসটিএফ-‌র হেফাজতে নেওয়া হয়। তদন্তের স্বার্থে চীনা গুপ্তচরকে কোথায় নিয়ে গিয়ে জেরা করা হবে, তা গোপন রাখা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসোকিউটর দেবজ্যোতি পাল জানান, ‘‌ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গত ১২ জুন ভারত-‌বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ ওই চীনা নাগরিককে আটক করে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয়। তারপর থেকে কালিয়াচক পুলিশের হেফাজতেই ছিল সে।  à¦à¦¸à¦Ÿà¦¿à¦à¦«-‌এর হাতে তুলে দেওয়া হল।’‌





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।