মারধোরের ঘটনায় ৭ জনের পাঁচ বছরের কারাদন্ড দিল বাঁকুড়া জেলা আদালত

27th February 2020 বাঁকুড়া
মারধোরের ঘটনায় ৭ জনের পাঁচ বছরের কারাদন্ড দিল বাঁকুড়া জেলা আদালত


বাঁকুড়া থানার অন্তর্গত  ভিকুরডিহি গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে এসে এক ব্যক্তিকে মারধোরের অভিযোগে সাত জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও  দিল বাঁকুড়া আদালত। বৃহস্পতিবার জেলা অতিরিক্ত দায়রা জজ রণজিৎ ভট্টাচার্য্য এই নির্দেশ দেন।   à¦—ত ২০১৫ সালের ২৪ জুন বাঁকুড়া সদর থানার ভিকুরডি গ্রামের কয়েকজন বাসিন্দা জেঠা গ্রামের বুলবুল গরাই ও মহাদেব গরাইকে বাড়ি থেকে তুলে এনে ব্যাপক মারধোর করে। পরে পুলিশ ঐ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় দীর্ঘদিন মামলা চলার পর এদিন বিচারক অভিযুক্তদের এই দণ্ডাদেশ দেন।

    ছবি - দেবব্রত মন্ডল





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।