সন্দেহভাজন এক চীনা নাগরিক কে আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী

11th June 2021 9:16 am মালদা
সন্দেহভাজন এক চীনা নাগরিক কে আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¸à¦¨à§à¦¦à§‡à¦¹à¦œà¦¨à¦•ভাবে এক চীনা নাগরিককে ঘোরাফেরা করতে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায়  বিএসএফ ব্যাটেলিয়নের জাওয়ানদের বিষয়টি জানান তারা। এরপর এই চীনা নাগরিককে আটক করে বিএসএফ। খবর দেওয়া হয় পুলিশ কর্তাদের। মূলতঃ মালদহ  কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মিরিক সুলতানপুরে ঘুরতে দেখা যায় আজ সকাল ছয়টা নাগাদ। এরপর এই নাগরিককে কালিয়াচক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে একটা ল্যাবটপ,তিনটে মোবাইল ও প্যাসপোর্ট পাওয়া গেছে। বিএসএফের গোয়ান্দা শাখা কর্তা ও রাজ্য পুলিশের গোয়ান্দাশাখার কর্তারা শুরু করেছে জেরা। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে এই নাগরিক বাংলাদেশে ভ্রমনে এসেছিল। কোনভাবে ভারতে প্রবেশ করেছে। যদিও বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। মালদহের মিরিক সুলতানপুর এলাকাটি জালনোটের করিডোর হিসাবে পরিচিত। বিগতদিনে এই করিডোর দিয়ে নানা অপরাধমূলক কাজের  ঘটনা ঘটেছে। ফলে গোয়ান্দাকর্তাদের অনুমান এই চীনা নাগরিকের মিরিক সুলতানপুরে সন্দেহজনকভাবে ঘোরার পিছনে কোন অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। চলছে তারই খোঁজ। ধৃতের নাম হান জুনুই ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।