বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

2nd June 2021 5:25 pm মালদা
বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¬à¦¾à¦¡à¦¼à¦¿à¦° সীমানা দখলকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের মাধা পুর এলাকায়। আক্রান্ত মহিলা রাশিদা বিবি বয়স (৩০) স্বামী আবু হানিমা মোমিন (৪০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন বাকশান মোমিন, মাইনুল মোমিন, আজমুল মোমিন সহ মোট ছয় জন। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আবু হানিমা মোমিন ও প্রতিবেশী বাকশান মুমিনের পাশাপাশি তাদের বাড়ি। দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বেঁধেই থাকে। আজ সকালে আবু হানিমা মোমিনের বাড়ির উপর দিয়ে বাকশান মমিনের পরিবারের লোকেরা যাতাযাত করে। সে সময় বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশী মাইনুল সহ অন্যান্য সদস্যরা। ধারালো অস্ত্র দিয়ে রাশিদা বিবি ও তার স্বামী আবু হানিমা মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি করে। তড়িঘড়ি দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আক্রান্তের পরিবারের তরফ থেকে ইংরেজবাজার থানা অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।