মাধ‍্যমিক পরীক্ষার শেষ দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত‍্যু পরীক্ষার্থীর মালদার বামনগোলার পাকুয়া মোড়ে

26th February 2020 মালদা
মাধ‍্যমিক পরীক্ষার শেষ দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত‍্যু পরীক্ষার্থীর  মালদার বামনগোলার পাকুয়া মোড়ে


মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর।  ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলার পাকুয়া মোড় এলাকায়। ঘটনায় আহত হয়েছে আরও এক মাধ্যমিক পরীক্ষার্থী  সহ দুজন। আহতেরাভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  পুলিশ জানিয়েছে, মালদহের বামনগোলার বাসিন্দা করন মণ্ডলের(১৬)। মৃত করন মণ্ডলের বাড়ি বামনগোলা ব্লকের দিঘলবারের তাইতোর গ্রামে। তার বাবা পুলিন মণ্ডল নিজের জমিতে চাষবাস করেন। তাঁর দুই ছেলে-মেয়ের মধ্যে করন ই বড়। এছাড়া আহত হয়েছে ওই গ্রামেরই বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী খোকন মণ্ডলও। একই সঙ্গে আহত হয়েছেন করনের খুড়তুতো দাদা মনোজও। আহতদের মধ্যে মনোজের আঘাত গুরুতর রয়েছে। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। কারও মাথায় কোন হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।

     à¦›à¦¬à¦¿ - দেবাশীষ পাল 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।