লকডাউনের মধ‍্যেই চলছিল ভেজাল সরষের তেল তৈরীর কারখানা : ধরলেন মহকুমাশাসক

23rd May 2021 6:47 pm মালদা
লকডাউনের মধ‍্যেই চলছিল ভেজাল সরষের তেল তৈরীর কারখানা : ধরলেন মহকুমাশাসক


দেবাশীষ পাল ( মালদা ) : à¦•রোনা প্রতিরোধে লকডাউন কেমন চলছে, রবিবার সেটাই দেখতে বেরিয়েছিলেন মহকুমাশাসক৷ কিন্তু যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ তাঁর৷ সামসীর কান্ডারণে তখন একটি গুদামে চলছিল ভেজাল সরষের তেল তৈরি৷ কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক৷ লকডাউনের মধ্যে ফ্যাক্টরিতে কাজ হতে দেখেই মহকুমাশাসক সেখানে ঢুকে পড়েন৷ সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্তাও৷ তাঁদের চোখে ধরা পড়ে, সেখানে সাধারণ পাম তেলের সঙ্গে নানাবিধ রাসায়নিক, রং, গন্ধ মিশিয়ে তৈরি করা হচ্ছে ভোজ্য তেল৷ অবিকল সরষের তেলের রং আর গন্ধ৷ সব দেখেশুনে চোখ কপালে ওঠে প্রশাসনিক কর্তার৷ খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, সামসীর এক ব্যবসায়ী সঞ্জয় সাহা এই ফ্যাক্টরির মালিক৷ খোঁজ শুরু হয় মালিকের৷ কিন্তু বিপদের গন্ধ পেয়ে ততক্ষণে গা ঢাকা দিয়েছে সেই অসাধু ব্যবসায়ী৷ এরপরেই মহকুমাশাসক চাঁচল থানায় খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে এসে ওই ফ্যাক্টরির পাঁচ কর্মীকে আটক করে নিয়ে যায়৷ বাজেয়াপ্ত করা হয় ফ্যাক্টরির যাবতীয় সামগ্রী এবং উৎপাদিত ভোজ্য তেল৷ তবে এবারই প্রথম নয়, বছর দুয়েক আগেও এই ফ্যাক্টরিতে ভেজাল সরষের তেল তৈরির সময় হাতেনাতে ধরে ফেলেছিলেন প্রশাসনিক কর্তারা৷ তারপরেও কীভাবে একই ফ্যাক্টরিতে সেই কাজ চলছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে সবার৷ মহকুমাশাসক সঞ্জয় পাল শুধু জানান, তিনি আজ লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখছিলেন৷ তখনই সামসীর কান্ডারণে এই ভেজাল সরষের তেল তৈরির কারখানা তাঁর নজরে আসে৷ তিনি গোটা বিষয়টি চাঁচল থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ পুলিশকে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে বলা হয়েছে৷





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।