করোনার জের : বাতিল হল নরেন্দ্র মোদীর সভা

23rd April 2021 9:25 am মালদা
করোনার জের : বাতিল হল নরেন্দ্র মোদীর সভা


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¬à¦¾à¦¤à¦¿à¦² হল প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সভা। শুক্রবার পুরাতন মালদার নিত্যান্দপুরের বিএড কলেজের পাশের ময়দানে সভা করার কথা ছিল প্রধান মন্ত্রীর। সেই উপলক্ষ্যে চলছিল প্রস্তুতি। শেড দেওয়া মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। এদিকে গোটা শহর জুড়ে প্রচার চালানো হয়। যদিও জেলা বিজেপি সূত্রে জানা যায়, ভিড় এড়িয়ে ৫০০ জনের মতো সমর্থককে নিয়ে করোনা বিধি মেনে সভা করার প্রস্তুতি নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধের দিকে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে সভা বাতিলের কথা জানানো হয়েছে। খবর শোনার পর থেকেই হতাশ হয়ে পড়েন কর্মী, সমর্থকেরা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।