BREAKING NEWS. ডাম্পারের সাথে মোটর বাইকের সংঘর্ষে মৃত ২ , দুর্ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকায়

21st February 2020 বাঁকুড়া
BREAKING NEWS. ডাম্পারের সাথে মোটর বাইকের সংঘর্ষে মৃত ২ , দুর্ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকায়


ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দু'জনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের উপর ডাঙ্গাপুর-ভেদুয়াশোল মোড়ের মাঝখানে। মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।  à¦¸à§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সূত্রে খবর, এদিন খাতড়া দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে বাঁকুড়া দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঐ বাইকটিতে থাকা তিন জন আরোহির মধ্যে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত এক জনকে এলাকার মানুষ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করতে পারলেও চালক-খালাসি পলাতক।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।