রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত এলাকা , সংঘর্ষ : ৯ জনকে আটক করলো পুলিশ

26th March 2021 9:07 am বর্ধমান
রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত এলাকা , সংঘর্ষ : ৯ জনকে আটক করলো পুলিশ


নিজস্ব সংবাদদাতা ( পূর্বস্থলী ) : à¦­à§‹à¦Ÿà§‡à¦° আগে উত্তপ্ত হয়ে উঠলো পূর্বস্থলী নতুন দামপাল চর এলাকা। ভারতীয় জনসংঘ করার অপরাধে তিন ভাই ও তাদের পরিবারের লোকজনকে মারধোর করে আটকে রাখার অভিযোগ উঠলো বিজেপির কর্মীসমর্থকদের বিরুদ্ধে।বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যাপক চান্চল্য ছড়ায় পূর্বস্থলী থানার নতুন দামপাল পাখির চর এলাকায়।কয়েক ঘন্টা পর আটকে রাখা দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।  à¦à¦•জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় à¦¬à¦°à§à¦§à¦®à¦¾à¦¨ রেফার করা হয়েছে । পাশাপাশি আক্রান্তের স্ত্রী à¦¤à¦¾à¦¦à§‡à¦°à¦•ে আটকাতে গেলে তাদেরও শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওই বিজেপি নেতাকর্মীরা।  ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে নতুন দামপাল এলাকায়।  à¦à¦• চাটাই বৈঠক চলছিল এমন সময় সেই মিটিংয়ে গ্রামেরই ছেলে বিক্ষুব্দ্ধ বিজেপি কর্মী সুজয় বিশ্বাসকে তারা ফোন করে ডাকলে সে যায়। যদিও এর মধ্যে কয়েকদিন আগেই সে ভারতীয় জনসংঘ দলে যোগ দেয়। অভিযোগ, বৈঠক  চলাকালীন বিজেপির কর্মীরা সুজয়কে চড় থাপ্পর মারে।সেই অপমান সহ্য করতে না পেরে সে বাড়িতে এসে ঘটনার কথা জানায়।এরপরেই তার দাদা বাবলু বিশ্বাস ও সন্জয় বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ভাইকে মারার কারণ জিজ্ঞাসা করতেই বিজেপি কর্মী সমর্থকরা তার উপর চড়াও হয়।   à¦à¦‡ দেখে বাবলুর স্ত্রী সহ পরিবারে অন্য মহিলারা ঘটনাস্থলে গেলে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।  এই ঘটনার পর বাবলু ও সন্জয়কে আটকে রাখার অভিযোগ ওঠে। খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক পরে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে।তারপরই এদিন রাত দশটা নাগাদ তাঁদের উদ্ধার করে পূর্বস্থলী ব্লক হসপিটালে নিয়ে আসা à¦¹à§Ÿà¥¤ এ ঘটনায় পূর্বস্থলী উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী গোবর্ধন দাস জানায় যত দূর শুনেছি আমাদের সভা চলাকালীন তাঁরা ঝামেলা করেছিল।   à¦†à¦®à¦¾à¦¦à§‡à¦° কর্মীদেরই তারা মেরেছে।  এসব ঝামেলা কে করল তাতে আমাদের এসে যায় না।   à¦ªà§‚র্বস্থলী উত্তরে আমরা চল্লিশ হাজার ভোটে জিতছি ।  à¦˜à¦Ÿà¦¨à¦¾à¦° পর পূর্বস্থলী থানার পুলিশ উভয় পক্ষেরই মোট ৯ জনকে আটক করেছে । 





Others News

MEMARI . একবছর আগে আবেদন করেও মেলেনি জাতিগত শংসাপত্র : হন‍্যে হয়ে ঘুরছেন মা

MEMARI . একবছর আগে আবেদন করেও মেলেনি জাতিগত শংসাপত্র : হন‍্যে হয়ে ঘুরছেন মা


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) : à¦ªà§à¦°à¦¾à§Ÿ এক বছর আগে আবেদন করেও মেয়ের জাতিগত শংসাপত্র মেলেনি । আবেদনকারীদের জাতি শংসাপত্র দেওয়ার
ক্ষেত্রে দেরি করা যাবেনা বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটে চলেছে।প্রায় এক বছর আগে  চতুর্থ শ্রেণীতে পাঠরত মেয়ের ওবিসি শংসাপত্র পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে  আবেদন করেছিলেন মা।কিন্তু মেয়ে কে à¦ªà¦žà§à¦šà¦® শ্রেণীতে ভর্তির সময় এগিয়ে আসলেও জাতি  শংসাপত্র আজও না মেলায় কার্যত হতাশ হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের মেমারির রাধাকান্তপুর নিবাসী ঊর্মিলা দাস।ওবিসি শংসাপত্র পাবার জন্য ঊর্মিলাদেবী বৃহস্পতি বার মেমারি à§§ ব্লক বিডিও অফিসে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন। শংসাপত্র পাবার জন্য বিডিও সাহেব কি ব্যবস্থা করেন সেদিকেই এখন তাকিয়ে ঊর্মিলাদেবী। 

বিডিওকে লিখিত আবেদনে ঊর্মিলাদেবী জানিয়েছেন ,তাঁর স্বামী মানিক দাস দৃষ্টিহীন প্রতিবন্ধী ।বছর ১০ বয়সী তাঁদের একমাত্র কন্যা গ্রামের বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পাঠরত কালে তাঁর ওবিসি শংসাপত্র পাবার জন্য তিনি নির্দিষ্ট নিয়ম মেনে চলতি বছরের ২৪ জানুয়ারী আবেদন করেছিলেন।  উর্মিলাদেবী বলেন ,তার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে  গেলেও তিনি তাঁর মেয়ের ওবিসি শংসাপত্র পান না।মেয়ের পঞ্চম শ্রেণীতে ভর্তির সময় এগিয়ে আসায় গত অক্টোবর মাসের শেষের দিকে তিনি শংসাপত্রের বিষয়ে মেমারি à§§ ব্লকের বিডিও অফিসে খোঁজ নিতে যান।জাতি শংসাপত্র বিষয়ের বায়িত্বে থাকা বিডিও অফিসের আধিকারিক তাঁকে অনলাইনে এই সংক্রান্ত একটি নথি বের করে আনতে বলেন । অনলাইনে সেই নথি বের করেনিয়ে তিনি ফের ওই আধিকারিকের কাছে যান । তা দেখার পর ওই আধিকারিক তাঁকে  ২০ দিন বাদে আসতে বলেন । ঊর্মিলাদেবী বলেন , তিনি ২৫ দিন বাদে যাবার পর ওই আধিকারিক তাঁকে গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নেবার কথা বলেন । তিনি এরপর গ্রামপঞ্চায়েত অফিসে খোঁজ নিতে যান । নথি ঘেঁটে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়ে দেয় তাঁর মেয়ের নামে কোন ওবিসি শংসাপত্র পঞ্চায়েতে আসে নি।ঊর্মিলাদেবী দাবী করেন ,এই ভাবে তিনি একবার বিডিও অফিস , আবার পঞ্চায়েত অফিসে দরবার করে চলেন । কিন্তু তাতে কাজের কাজ কিছু হয় না। মেয়ের ওবিসি শংসাপত্র পাবার জন্য  গত à§§à§© ডিসেম্বর ফের তিনি বিডিও অফিসে যান ।ওই দিনও বিডিও অফিসের জাতি শংসাপত্র বিষয়ক বিভাগের আধিকারিক তাঁকে একই ভাবে পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে যেতে বলে দায় সারেন। পরদিন তিনি পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে গেলে পঞ্চায়েত কর্তৃপক্ষ ফের জানিয়ে দেয় তাঁর মেয়ের নামে  ওবিসি শংসাপত্র পঞ্চায়েতে আসে নি । কেন মেয়ের জাতি শংসাপত্র পাচ্ছেন না সেই বিষয়ে  না পঞ্চায়েত না ব্লক প্রশাসনের কর্তৃপক্ষ কেউই তাঁকে কিছু জানাতে পারেন । ঊর্মিলাদেবী বলেন ,পঞ্চম শ্রেণিতে ভর্তির আগে তার মেয়ে যাতে ওবিসি শংসাপত্র পেয়ে যায় তার ব্যবস্থা করার জন্য এদিন তিনি বিডিওর কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন । মেমারী à§§ ব্লকের বিডিও আলী মহম্মদ ওলি উল্লাহ এদিন বলেন ,“জাতি à¦¶à¦‚সাপত্র পাবার জন্য হাজার হাজার আবেদন জমা পড়ছে । তবে ঊর্মিলাদেবীর কন্যা দ্রুত যাতে বিবিসি শংসাপত্র দ্রুথ পান সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে “। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য বলেন,’মেমারি  বিধানসভা এলাকার আবেদনকারীরা দ্রুত যাতে জাতি শংসাপত্র পান সেই বিষয়ে প্রশাসনকে আরও তৎপর হওয়ার কথা বলবো’।