পদ্ম শিবিরে বিক্ষোভ : প্রার্থী বদলের দাবীতে জেলা কার্যালয়ে তুমুল বিক্ষোভ

23rd March 2021 8:29 pm মালদা
পদ্ম শিবিরে বিক্ষোভ : প্রার্থী বদলের দাবীতে জেলা কার্যালয়ে তুমুল বিক্ষোভ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ বদলের দাবিতে আবারও জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ স্থানীয় বিজেপি কর্মীদের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে মালদা বিধানসভা কেন্দ্রে গোপাল সাহার নাম ঘোষণার পর থেকেই দিকে দিকে শুরু হয় বিক্ষোভ। ঘেরাও করা হয় পুরাটুলি জেলা বিজেপি কার্যালয়। মঙ্গলবারও মালদা বিধানসভা কেন্দ্রের প্রায় দুই শতাধিক বিজেপি কর্মীরা বিজেপির জেলা কার্যালয়ে ধর্নায় বসে বিক্ষোভ সমাবেশ করে। দুপুর দুটা থেকে প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে তাদের এই বিক্ষোভ সমাবেশ। অবশেষে জেলা নেতৃত্ব তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হয় যে তাদের অভিযোগ উপর মহলে পাঠানো হয়েছে আগামী ২৫ তারিখে নির্দেশ আসলে সে মোতাবেক চিন্তাভাবনা করা হবে। সেই আসসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। বিক্ষোভকারীরা জানান, ২৫ à¦¤à¦¾à¦°à¦¿à¦–ে যদি প্রার্থী পাল্টানো না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এবং কর্মীরা চিন্তা-ভাবনা করবে কি করবে তারা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।